প্রতিবেদন প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৩:৪৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। কাস্টিং ভোটের ন্যূনতম লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস তাদের এই জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করেছে।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, পাবনা-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ৮০৪ জন। এবারের নির্বাচনে ৩ লক্ষ ৪১ হাজার ৮১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই হিসেবে এই আসনে মোট ভোটের শতকরা হার দাঁড়িয়েছে ৭০.২২ শতাংশ।
নির্বাচন কমিশনের (ইসি) বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (১/৮ অংশ) ভোট পেতে হয়। কিন্তু এই আসনের ছয়জন প্রার্থী সেই কোটা পূরণ করতে সক্ষম হননি।
যাদের জামানত বাজেয়াপ্ত হলোঃ
তালিকায় থাকা আলোচিত প্রার্থীদের মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) কে এম আনোয়ারুল ইসলাম ৩৮ হাজার ২৭ ভোট পেয়েও জামানত হারিয়েছেন। জামানত হারানো অন্য প্রার্থীরা হলেন:
নির্বাচন কমিশন সচিবালয়ের নিয়মানুযায়ী, সংগৃহীত ভোটের এই বিশাল ব্যবধানের কারণে বিধি মোতাবেক এসব প্রার্থীদের জমা দেওয়া জামানতের টাকা সরকারি কোষাগারে বাজেয়াপ্ত হিসেবে গণ্য হবে।