বগুড়া-৫ আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন গোলাম মোহাম্মদ সিরাজ

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৫:৩৮

শেরপুর (বগুড়া) প্রতিনিধি – ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বিশাল ভোট ব্যবধানে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি ২,৪৭,৮১৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১,১১,৪১৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন।

 

গোলাম মোহাম্মদ সিরাজের এই জয়ে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। এর আগে তিনি ১৯৯১, ১৯৯৬ (দুইবার) এবং ২০০১ সালে বগুড়া-৫ আসন থেকে জয়লাভ করেছিলেন। এছাড়া ২০১৯ সালের উপ-নির্বাচনে বগুড়া-৬ আসন থেকেও তিনি বিজয়ী হয়েছেন।

 

নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন:

  • মো. দবিবুর রহমান (‘দাঁড়িপাল্লা’, বাংলাদেশ জামায়াতে ইসলামি) – ১,৪২,৪৭০ ভোট
  • খান কুদরত-ই-সাকলায়েন (‘ছাতা’, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি) – ১,১২৮ ভোট
  • মীর মো. মাহমুদুর রহমান (‘হাতপাখা’, ইসলামী আন্দোলন বাংলাদেশ) – ৫,৫৪০ ভোট
  • শিপন কুমার রবিদাস (‘কাস্তে’, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি) – ১,৭৭৪ ভোট

 

জয়ী প্রার্থী শেরপুর ও ধুনট উপজেলার সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।

 

তিনি আরও বলেন, আগামী দিনের রাজনীতির পথ সুগম করতে সকলকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। শেরপুর ও ধুনট উপজেলায় বিজয়ী প্রার্থীর সঙ্গে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।