সারাদেশ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত: সারা দেশে রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:৪৮, ০২ এপ্রিল ২০২৬
photo

দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এখন থেকে সারা দেশের সব দোকানপাট, বাণিজ্যিক বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।


সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা জরুরি হয়ে পড়েছে। সরকারের এই সাশ্রয়ী প্রচেষ্টায় সক্রিয় সহযোগিতা করতেই ব্যবসায়ীরা সম্মিলিতভাবে দোকান বন্ধের এই সময়সীমা নির্ধারণ করেছেন।


বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ মনে করেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে জাতীয় স্বার্থে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়া আবশ্যক। সেই লক্ষ্যেই ঢাকাসহ দেশের প্রতিটি প্রান্তে রাত ৮টার পর শপিংমল ও বিপণিবিতানগুলো বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে কিছু জরুরি সেবাকে এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,ওষুধের দোকান (ফার্মেসি),খাবার হোটেল ও রেস্তোরাঁ,নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজার,অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান